জুলাই সনদ বাস্তবায়ন ও অপপ্রচার রোধে সৈয়দপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ এবং দেশবিরোধী গোষ্ঠীর অপপ্রচার রোধে লিফলেট বিতরণ করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা ছাত্রদল।
রবিবার (০৭ জুন) বিকেলে শহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান জানান, জুলাই সনদ দেশের গণতান্ত্রিক অধিকার, শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক সচেতনতার গুরুত্বপূর্ণ দলিল। জুলাই সনদ বাস্তবায়নে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বদ্ধ পরিকর। জুলাই সনদের প্রতিটি অক্ষর বিএনপি পালন করবে। কিন্তু একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে।
এসময় সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি বলেন, বিএনপি সরকার যে কাজগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেছে আপনারা সোচ্চার থেকে বিএনপিকে সহযোগিতা করবেন। আপনারা আমাদের দেশ পরিচালনা জন্য যে দায়িত্ব দিয়েছেন আমরা ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়ন করবো।
লিফলেট বিতরণকালে শহরের গুরুত্বপূর্ণ স্থানে, এ সময় তারা জুলাই সনদের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীসহ সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাবেদ খান রুবেল, সহ-সভাপতি ইমরান আনসারী,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়। এসময় উপজেলা, পৌর ও কলেজ শাখাসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।