• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন,

সারা দেশে মব সৃষ্টির প্রতিবাদে সৈয়দপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নীলফামারী প্রতিনিধি / ২৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

67
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শহরের শহীদ ডাঃ জিকরুল সড়কে জেলা বিএনপির কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’,  ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, নানা স্লোগান দিতে থাকেন।
সংক্ষিপ্ত সমাবেশে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমানের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বির সঞ্চালনায় বক্তারা বলেন, ‘৯ জুলাই মিটফোর্ড হাসাপাতালে সামনে যেভাবে হত্যাকণ্ড ঘটিয়ে উল্লাস করা হয়েছে, আমরা সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা ছাত্রদল তার প্রতিবাদ জানাচ্ছি। এবং গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনীতির জন্য সরকারকে দায়ি করেন। অনতিবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। যদি বিচার নিশ্চিত না করা হয়, ছাত্রদল এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা শওকত হায়াত শাহ শাহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা