• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গা ইউনিয়নে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণ শেরপুরে অসহায় কিশোরী জান্নাতির থানায় ঠাঁই না দেওয়ার অভিযোগ বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ জে.এফ.এ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গাইবান্ধা জেলা দল কুড়িগ্রামে জলাবদ্ধতায় বন্দী ২ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী গাইবান্ধায় ৪শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে শ্যালো মেশিনের ট্রান্সফরমার চুরি, নাইটগার্ডকে বেঁধে রেখে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব ‎ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা

গাইবান্ধায় ৪শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

গাইবান্ধা জেলা প্রতিনিধি / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

27

গাইবান্ধায় ৪শ পিচ ইয়াবাসহ আরিফ ও সাব্বির নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোতাল্লেব হোসেন জানান গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিনের দিকনির্দেশনায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ।

এরইধারাবাহিকতায় ২০ মে বুধবার জেলা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাইবান্ধা সদরর থানার ৮নং বোয়ালী ইউপির নসরৎপুর গ্রামের পুলিশ লাইন্স ০২ নং দক্ষিন গেটে অভিযান চালিয়ে ৪ শ পিচ ইয়াবাসহ আরিফ খান (২৬) ও সাব্বির হোসেন (১৮) কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আরিফ খান গাইবান্ধা সদর থানার শুপারিরভিটা গ্রামের রজ্জব আলী খানের ছেলে ও সাব্বির হোসেন একই থানার বেড়াদাঙ্গা গ্রামের ভুট্টু মিয়ার ছেলে।

এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা