• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পরিবর্তন ,রাজিয়া সুলতানা আনিকা দুপচাঁচিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত কিশোরগঞ্জে মাছের উৎপাদন বাড়াতে ৬ চাষিকে মৎস্য উপকরণ বিতরণ কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, পুরস্কার ও গাছের চারা বিতরণ শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ও সফল উদ্যোক্তাদের সন্মাননা প্রদান শেরপুরে ৩৩৩ অসহায় পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন অনলাইন আম বিক্রি করে বদলগাছীর তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের ভাগ্যবদল হরিপুরে ক্যান্সার লিভার ও হৃদরোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১১৩ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

121

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ মে) বিকেলে দুপচাঁচিয়া খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সরকারের লক্ষ্য হলো প্রান্তিক কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য সরাসরি পান। প্রকৃত কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারেন, সে বিষয়েও প্রশাসন সচেষ্ট রয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাবেক পৌর মেয়র আব্দুল জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোবারক আলী, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ,আব্দুস সবুর খন্দকার, যুবদল নেতা আশরাফুল আলম, সোহেল রানা, রাবু খান, কৃষক দল নেতা মোকলেছুর রহমান বাবু ও মাফু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম, তালোড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্নিজ ফাতেমা, উপ-খাদ্য পরিদর্শক এনামুল হক, সহকারী উপ-খাদ্য পরিদর্শক মাসুম বাবু, মিলার দিবাকর বসাক ও শিবলুসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ১১৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এছাড়াও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১০ হাজার ৭১৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা