• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে আগাম বৃষ্টির তাণ্ডব পানির নিচে ধান, দিশেহারা নিম্নাঞ্চলে কৃষকরা পলাশবাড়ী শহর আধুনিকায়নের ব্যাপক পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে ধীরগতি বগুড়ার শেরপুরে অবৈধভাবে সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার অভিযোগ ‎ জনতা ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ আটক ১,পলাতক এর বিরুদ্ধে মামলা ঢোলভাঙ্গা হাই স্কুল ও কলেজে শিক্ষকদের লাগামহীন অনিয়ম, ব্যাহত শিক্ষার পরিবেশ অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে পলাশবাড়ীতে তিনমাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরগঞ্জে ৩ মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার গণমাধ্যমে গুজব ও অপতথ্য কে শিকার কে শিকারী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাট থেকে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি

জনতা ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি / ১৭ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

20

 

গাইবান্ধার পলাশবাড়ীতে জনতা ব্যাংক পিএলসি নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রতি কর্মদিবসে লেন-দেন ছাড়াও ব্যাংকিং সার্বিক কার্যক্রম তরান্বিত ও আধুনিক সেবাদানের লক্ষ্যে রবিবার (৩ মে) সকাল ১০টায় শাখাটি মহাসড়কের পূর্বাংশে মোল্লা সুপার মার্কেটের দ্বিতল নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক শুভ-উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকি কার্যক্রম শুরু করা হয়।

পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ শেষে ব্যাংকের গাইবান্ধা এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক আলফার হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল বারেক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মনির হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের গাইবান্ধা এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. সাইফুল ইসলাম, নতুন শাখা ভবন মালিক আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা, পুরাতন শাখা ভবন মালিক আবু তালেব সরকার তারা প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনতা ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম সাদেকী। এসময় ব্যাংকের সম্মানিত সাধারণ গ্রাহকবৃন্দ ছাড়াও কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ব্যাংকের সিনিয়র অফিসার মো. আব্দুর রাজ্জাক সরকার।
পবিত্র কোরআন তেলওয়াত ও দো’আ পরিচালানা করেন পলাশবাড়ী হারুন মুপার মার্কেটের পেশ ইমাম মাও. মো. মশিউর রহমান।

গীতা পাঠ করেন অত্র ব্যাংক শাখার সিনিয়র অফিসার গোপাল চন্দ্র পাল। ব্যাংক কর্তৃপক্ষ উপস্থিত সম্মানিত গ্রাহক, পৃষ্টপোষক ও শুভানুধ্যায়ীদের এখন থেকে নতুন ঠিকানায় যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা