• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পরিবর্তন ,রাজিয়া সুলতানা আনিকা দুপচাঁচিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত কিশোরগঞ্জে মাছের উৎপাদন বাড়াতে ৬ চাষিকে মৎস্য উপকরণ বিতরণ কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, পুরস্কার ও গাছের চারা বিতরণ শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ও সফল উদ্যোক্তাদের সন্মাননা প্রদান শেরপুরে ৩৩৩ অসহায় পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন অনলাইন আম বিক্রি করে বদলগাছীর তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের ভাগ্যবদল হরিপুরে ক্যান্সার লিভার ও হৃদরোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি / ২৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

41

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ১২ নম্বর সালন্দর ইউনিয়নের কালীতলা ভাঙাপুল এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (৫ জুলাই) বিকেলে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মনির হোসেন মৃত আকবর আলীর ছেলে এবং তিনি কালীতলা ভাঙাপুল এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও ৫ থেকে ৬টি মাদকদ্রব্য-সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা