• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

49

ঠাকুরগাঁও জেলায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে ১০ ই মার্চ মঙ্গলবার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের মাধ্যমে প্রকৃত দরিদ্র ও নিম্নআয়ের মানুষ স্বল্পমূল্যে খাদ্যপণ্য সংগ্রহের সুযোগ পাবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা হলেও কমবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। তাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই নির্বাচিত পরিবারগুলোর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, এই কার্যক্রমের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সংগ্রহ করতে পারবে, যা তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা