• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পরিবর্তন ,রাজিয়া সুলতানা আনিকা দুপচাঁচিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত কিশোরগঞ্জে মাছের উৎপাদন বাড়াতে ৬ চাষিকে মৎস্য উপকরণ বিতরণ কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, পুরস্কার ও গাছের চারা বিতরণ শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ও সফল উদ্যোক্তাদের সন্মাননা প্রদান শেরপুরে ৩৩৩ অসহায় পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন অনলাইন আম বিক্রি করে বদলগাছীর তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের ভাগ্যবদল হরিপুরে ক্যান্সার লিভার ও হৃদরোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জে মাছের উৎপাদন বাড়াতে ৬ চাষিকে মৎস্য উপকরণ বিতরণ

মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি / ৩২ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

44

 

 

নীলফামারীর কিশোরগঞ্জে মৎস্যচাষ প্রযুক্তি সেবা প্রকল্প (৩য় পর্যায়ে গৃহস্থালি পুকুরে মাছের উৎপাদন বৃদ্ধি এবং পরিবারের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ছয়জন চাষির মধ্যে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান,
এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান,
কৃষি কর্মকর্তা মো: লোকমান আলম,
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মিজানুর রহমান,
প্রত্যেক ৬ জন মৎস্য চাষীদের খাদ্য, চুন, ডিএপি ও জৈব সার,পেঁপেঁ চারা,বেগুন চারা,লাউ চারা,সবুজ শাক,লালশাক বীজ, করলা বীজ,শিম বীজ,শসা বীজ, মাচা তৈরির জাল,জিআই তার;বালাইনাশক ফাঁদ,সাাইনবোর্ড,পিলারসহ অন্যান্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

বাহাগিলী ইউনিয়নের নয়নখাল এলাকার মোছাঃ শাবনুর নামে একজন কৃষক জানান,তার পুকুর রয়েছে। প্রথমবারের মতো মৎস্য কার্যালয় থেকে খাদ্যসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন। এসব ব্যবহার করে মাছ ও শাকসবজি উৎপাদনের মাধ্যমে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদন বিক্রি করে বাড়তি আয় করার আশা প্রকাশ করেন তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা সালাম বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বরাদ্দ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে আরও চাষির মধ্যে এ ধরনের উপকরণ বিতরণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা