• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি রিফাত নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ চিকিৎসক পদ শূন্য, চিকিৎসাসেবা চরম সংকটে শ্রমিক দিবসে পলাশবাড়ীতে বিভিন্ন সংগঠনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধায় মহান মে দিবস-২০২৬ পালিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রামে জাতীয় শ্রমিক শক্তির র‍্যালি অনুষ্ঠিত প্রতি ১০ লিটার পেট্রোলে কম ৩৫২ মিলিলিটার, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা পলাশবাড়ী ধর্ষণের ঘটনা ৩ লাখ টাকায় রফাদফা সলঙ্গা থানা মহিলা দলের কমিটি ঘিরে সমালোচনার ঝড় রাজারহাটে ‘জেগে উঠো ফাউন্ডেশন’র হাত ধারে প্রতিবন্ধী জলিল কে হুইলচেয়ার সহায়তা

প্রতি ১০ লিটার পেট্রোলে কম ৩৫২ মিলিলিটার, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি / ৪৩ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

48

 

পরিমানে কম দেওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ফিলিং স্টেশনকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পাটেশ্বরী এলাকায় অবস্থিত মেসার্স আর.আর ফিলিং স্টেশন-এ জ্বালানি তেলের ওজন, পরিমাপ ও মজুদ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হয়। এসময় দেখা যায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম সরবরাহ করা হচ্ছিল, যা ভোক্তা প্রতারণার শামিল। অভিযানে আরও অনিয়ম ধরা পড়ে। ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের কোনো বৈধ ক্যালিব্রেশন চার্ট পাওয়া যায়নি। ব্যবহৃত ট্রাক ওয়েব্রিজেরও কোনো ভেরিফিকেশন সনদ ছিল না। এছাড়া অগ্নিনির্বাপক যন্ত্রপাতি মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়, যা নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়।

এসব অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় প্রতিষ্ঠানটিকে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী তাহাজিবুল ইসলাম ও প্রকৌশলী তাদমিরা শারমিন।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দ্রুত বিএসটিআই রংপুর কার্যালয় থেকে প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য বলা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন বলেন, “পূর্বেও ওই আমরা এ ধরনের একটি অভিযান পরিচালনা করেছিলাম। তবে আজকে আমরা যে ফিলিং স্টেশনটিতে অভিযান চালিয়েছি সেটিতে অনিয়ম ও অসঙ্গতি বেশী পাওয়া গেছে। এরপরেও যদি এধরণের অপরাধ পাওয়া যায়, তাহলে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা