• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

উত্থান-পতনের মধ্যে আজ ভরিতে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

অনলাইন ডেস্ক / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

56
বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারেও স্বর্ণের দামে চলছে চরম অস্থিরতা। উত্থান-পতনের এই ধারায় কয়েকদিনে দেশের বাজারে ১৩ দফা সমন্বয় করা হয়েছে মূল্যবান এই ধাতুর দাম।সবশেষ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এদিন ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়েছে সংগঠনটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে আজ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি একদিনে ২ দফা ও ১ ফেব্রুয়ারি ১ দফায় কমানো হয় স্বর্ণের দাম। দুই দিনে টানা ৩ দফায় মূল্যবান এই ধাতুর দাম কমে মোট ১৩ হাজার ৯৩৯ টাকা। তবে গত ৩১ জানুয়ারি একদিনে দুই দফা সমন্বয় করা হয় স্বর্ণের দাম। যেখানে ১ দফা কমলেও আরেক দফা বেড়েছে।

গত ৩০ জানুয়ারিও কমানো হয়েছিল স্বর্ণের দাম। সেদিন ভরিতে কমেছিল ১৪ হাজার ৬৩৮ টাকা। তবে এর আগের দিন একদিনেই ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে স্বর্ণের দাম পৌঁছেছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকা।এর আগে গত ২৮, ২৬, ২৫ ও ২৩ জানুয়ারি টানা ৪ দফা সমন্বয় করা হয়েছিল স্বর্ণের দাম। যেখানে প্রতিবারই বেড়েছিল দর। সে সময় চার দফায় মোট দাম বেড়েছিল ২০ হাজার ৪৭০ টাকা।

এদিকে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ২৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৮ দফা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা