• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

রাজবাড়ীতে কম দামে ডিম-দুধ-মাংস বিক্রি শুরু

রাজবাড়ী প্রতিনিধী / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

99

রাজবাড়ীতে কম দামে ডিম-দুধ-মাংস বিক্রি শুরু হয়েছে।
পবিত্র রমজানে প্রোটিন পূরণের লক্ষ্যে রাজবাড়ীতে স্বল্প আয়ের মানুষের জন্য কম দামে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের পাশে এ অস্থায়ী বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।
রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে অস্থায়ী এই বিক্রয় কেন্দ্র থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই হালি ডিম (৩০ টাকা হালি হিসেবে) ৬০ টাকা, এক লিটার দুধ ৭০ টাকা ও ১ কেজি গরুর মাংস ৭০০ টাকায় কিনতে পারবেন। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যতীত) ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে এ বিক্রি কার্যক্রম।
এদিকে বাজারদরের চেয়ে কিছুটা কম দামে এখানে দুধ, ডিম ও মাংস পাওয়াতে খুশি সাধারণ মানুষ। তবে অনেকের মাঝে মাংসের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ক্রেতারা বলেন, বর্তমান বাজারদরের চেয়ে কিছুটা কম হলেও তুলনামূলক মাংসের দাম বেশি। কারণ বাজারে ৭৫০ টাকায় মাংস পাওয়া যায়। মাংসের দাম ৬০০ বা ৬৫০ টাকা হলে ভালো হতো। তবে এ ধরনের আয়োজন প্রশংসনীয়।
রাজবাড়ীতে সুলভ মূল্যে ডিম-দুধ-মাংস বিক্রি শুরু
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান, রমজানে দুধ, ডিম ও মাংসের দাম বৃদ্ধি পায়। সেদিক বিবেচনা করে মন্ত্রীর নির্দেশনায় দরিদ্র জনগোষ্ঠীর প্প্রোটিন পূরণের লক্ষ্যে রাজবাড়ীতে কম মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে। পুরো রমজান মাসে শুক্র ও শনিবার ব্যতীত ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অস্থায়ী বিক্রয় কেন্দ্রে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই হালি ডিম, এক লিটার দুধ ও ১ কেজি গরুর মাংস কিনতে পারবেন।
প্রতিদিন সর্বমোট ৫০০ পিস ডিম, ৬০ লিটার দুধ ও ১০০ কেজি মাংস বিক্রি করা হবে। তবে জোগান ও চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়ানো হতে পারে।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এখানে বাজারমূল্যের চেয়ে কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন সবাই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা