• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের

রাণীশংকৈলে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৯৬ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

102

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে। ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার বন্দর বাজার ও বন্দর কলেজ সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে আজমল ট্রেডার্স নামের একটি গ্যাস ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি সাধারণ গ্রাহকদের কাছে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল বলে অভিযোগ প্রমাণিত হয়।

একই অভিযানের অংশ হিসেবে বন্দর কলেজ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী সাইদুর রহমানকেও অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় তার কাছ থেকেও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির তথ্য পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। তিনি জানান, সরকারের নির্ধারিত মূল্য উপেক্ষা করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কোনো সুযোগ নেই। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “গ্যাস একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। এ পণ্যে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অনিয়মে জড়িত হলে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”

স্থানীয় ভোক্তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত বাজার তদারকি থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষ হয়রানির শিকার হবে না।

উল্লেখ্য, রাণীশংকৈল উপজেলায় সম্প্রতি নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয় বলে প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা