• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

অনলাইন ডেস্ক / ২০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

25

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী সিসিটিভি এবং ট্রেজারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডে পাঠাতে হবে। সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বোর্ড জানিয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রসমূহের সিসিটিভির DVR/NVR-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের তথ্যসমূহ জরুরি ভিত্তিতে প্রয়োজন। এ কারণে নিম্নেবর্ণিত তথ্যসমূহ আগামী ৮ জুনের মধ্যে controller@dhakaeducationboard.gov.bd মেইলে প্রেরণ করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়, ‘সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বারসহ)।

যেসব শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসার ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর পাঠাতে হবে। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা