• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ

“৫১৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন: শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাস্তবায়নে উচ্ছ্বাস”

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি / ১২০ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

74

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সম্প্রতি ৫১৯.১৫ কোটি টাকার প্রকল্পের ডিপিপি অনুমোদন করেছে। এই আনন্দঘন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা শহরের প্রগতি মোড় থেকে শুরু হয়ে শাহজাদপুর পৌর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন- শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজ, ইউনিক মডেল স্কুল, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বায়তুল হিকমা মডেল মাদ্রাসা, শাহজাদপুর রেসিডেন্সিয়াল স্কুল এবং সিরাজ মডেল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক হুমায়ন মির্জা, উপদেষ্টা ফরহাদ হোসেন, আবু জাফর ও আ: মোমিন, নাসিমা জামান, সাইফুল্লাহ হাসিম, দুলাল মন্ডল, রাসেল রানা এবং মাওলানা হাসান আলী। তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বক্তারা বলেন, সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির রেখে যাওয়া জমি থেকে বরাদ্দ পাওয়া ১০০ একর জমিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়ায় অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানানো হয়। একইসাথে তারা অনতিবিলম্বে ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু করার দাবি জানান।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদনের দাবিতে গত ২৬শে জুলাই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। আন্দোলনের ২৩তম দিনে একনেক সভায় প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

এই প্রকল্পের মাধ্যমে শাহজাদপুরে শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ক্যাম্পাস স্থাপন করা হবে যা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা