ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে মোট ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টা থেকে হরিপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হরিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উজ্জল বাইন। এ সময় হরিপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় নিম্নোক্ত ব্যক্তিদের অর্থদণ্ড প্রদান করা হয়—
১. মোঃ শফিকুল ইসলাম (৫০), পিতা- মৃত জিল্লুর রহমান, গ্রাম- বনগাঁও, থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁও— ২,৫০০ টাকা।
২. মোঃ মাসুদ রানা (৪০), পিতা- মোঃ ইয়াকুব আলী, গ্রাম- যাদুরানী, থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁও— ৪,০০০ টাকা।
৩. মোঃ আরিফুল ইসলাম (৪৬), পিতা- মৃত জিল্লুর রহমান, গ্রাম- নন্দগাঁও, থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁও— ৪,০০০ টাকা।
এ অভিযানে সর্বমোট ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভোক্তা অধিকার রক্ষা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। বর্তমানে হরিপুর উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।