• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

সাবগ্রামে ‘মায়ের আশ্রয়’ নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, রহস্য ঘনীভূত

স্টাফ রিপোর্টার সাজেদুর রহমান সোহান / ১১১ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

120

বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় অবস্থিত মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র-এ চিকিৎসাধীন এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, কয়েকদিন আগে মাদকাসক্তি নিরাময়ের জন্য ওই ব্যাংক কর্মকর্তাকে কেন্দ্রটিতে ভর্তি করা হয়। কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, চিকিৎসাধীন অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির মধ্যেই তার মৃত্যু হয়।
তবে নিহতের পরিবারের অভিযোগ, সুস্থ অবস্থায় ভর্তি করা হলেও হঠাৎ করে মৃত্যুর খবর দেওয়া হয়, যা তাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের অপেক্ষায় রয়েছে পরিবার ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা