• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো ব্যালটসহ ভোটের সব উপকরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি / ১৩৪ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

143

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে ঘিরে বগুড়ার শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটের যাবতীয় উপকরণ পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এসব নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন।

শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানিয়েছেন, এ উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৪১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৯৭৬ জন, পুরুষ ১ লাখ ৪৯ হাজার ৮৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ভোটারদের জন্য ৯৯টি ভোট কেন্দ্রে মোট ৫৬৪টি ভোট কক্ষ (বুথ) প্রস্তুত করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, উপজেলায় অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে ৯৯ জন প্রিসাইডিং অফিসার এবং ৮৬৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তার বিষয়ে তিনি আরও জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ১ জন পুলিশের উপপরিদর্শক (এসআই), ২ জন কনস্টেবল এবং ৩ জন করে আনসার সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা মোতায়েন থাকবেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা