• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে বসেছে ৪৭০ বছরের পুরোনো ‘জামাইবরণ’ মেলা দুপচাঁচিয়ায়ার তালোড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিতকরনে কুড়িগ্রামে মানববন্ধন ছাত্রদল নেতার সঙ্গে আ.লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি। বৃদ্ধ দম্পতির পাশে শিক্ষক লিটন ও ‘পথের আলো’ কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান বগুড়া-সিরাজগঞ্জ রেলপথে জমি অধিগ্রহণে অগ্রগতি, চলছে ক্ষতিপূরণের চেক বিতরণ দেড় যুগের স্তব্ধতা ভেঙে নবরূপে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির অগ্রযাত্রা

বগুড়ার গাবতলীতে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

বগুড়া প্রতিনিধি / ৫০ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

52

 

বগুড়ার গাবতলী উপজেলায় এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের মহিষাবান পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সীমা রানী (২৫) একই এলাকার অর্জুন পালের স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে আট মাস বয়সী একটি সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে শুক্রবার ভোরে বা সকালের দিকে শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান জানান মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা