হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম কবিরের মা মোছাঃ মাবেয়া খাতুন (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার দামোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে দামোল গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
তার মৃত্যুর খবরে হরিপুর প্রেসক্লাবের সভাপতি আল মামুন চৌধুরী সাধারণ সম্পাদক এম এ রশিদ সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুশা, সুজন সহ হরিপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক মহল।