রোজা রেখেই ভারতের বিপক্ষে মাঠে নামছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা
অনলাইন ডেস্ক
/ ১১০
Time View
Update :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
Share
রোজা রেখেই ভারতের বিপক্ষে মাঠে নামছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা
স্বপ্ন ছিল আকাশে ওড়ার, কিন্তু নিয়তি তাকে টেনে এনেছে ক্রিকেট পিচে। পাকিস্তানের শিয়ালকোটে জন্ম নেওয়া সেই কিশোর আজ জিম্বাবুয়ে ক্রিকেটের মহীরুহ। তিনি সিকান্দার রাজা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অধিনায়কত্ব করার পাশাপাশি ব্যক্তিগত ধর্মবিশ্বাস পালনেও তিনি আপসহীন। পবিত্র রমজান মাসে রোজা রেখেই ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছেন এই অলরাউন্ডার। এয়ারফোর্স কলেজে ভর্তি হয়েও চোখের পরীক্ষায় বাদ পড়ায় পাইলট হওয়া হয়নি রাজার। ২০০২ সালে পরিবারের সাথে জিম্বাবুয়েতে পাড়ি জমানোর পর শুরু হয় তার নতুন লড়াই। ২০১৩ সালে অভিষেক এবং ৩৭ বছর বয়সে অধিনায়কত্বের আর্মব্যান্ড হাতে পাওয়া— রাজার ক্যারিয়ার যেন এক হার না মানা গল্পের নাম। চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে...
116
স্বপ্ন ছিল আকাশে ওড়ার, কিন্তু নিয়তি তাকে টেনে এনেছে ক্রিকেট পিচে। পাকিস্তানের শিয়ালকোটে জন্ম নেওয়া সেই কিশোর আজ জিম্বাবুয়ে ক্রিকেটের মহীরুহ। তিনি সিকান্দার রাজা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অধিনায়কত্ব করার পাশাপাশি ব্যক্তিগত ধর্মবিশ্বাস পালনেও তিনি আপসহীন। পবিত্র রমজান মাসে রোজা রেখেই ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছেন এই অলরাউন্ডার।
এয়ারফোর্স কলেজে ভর্তি হয়েও চোখের পরীক্ষায় বাদ পড়ায় পাইলট হওয়া হয়নি রাজার। ২০০২ সালে পরিবারের সাথে জিম্বাবুয়েতে পাড়ি জমানোর পর শুরু হয় তার নতুন লড়াই। ২০১৩ সালে অভিষেক এবং ৩৭ বছর বয়সে অধিনায়কত্বের আর্মব্যান্ড হাতে পাওয়া— রাজার ক্যারিয়ার যেন এক হার না মানা গল্পের নাম।
চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে সুপার এইটে তুলেছেন তিনি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন, তবে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে নামা নিয়ে কোনো সংশয় নেই। সতীর্থ রায়ান বার্লের ভাষায়, “সিকান্দার আমাদের অনুপ্রেরণা। ও খেলছেই।”
রোজা রেখে খেলার চ্যালেঞ্জ প্রসঙ্গে রাজা জানান, উপবাস তাকে দুর্বল নয় বরং মানসিক শক্তি যোগায়। তিনি বলেন, “উপবাস করলে অনেক সময় কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে এর থেকে অনেক শক্তি পাওয়া যায়।”
উল্লেখ্য, কিংবদন্তি কোর্টনি ওয়ালশের কোচিং এবং হাম্বানটোটায় দীর্ঘ প্রস্তুতির ফল পাচ্ছে জিম্বাবুয়ে। রাজা মনে করিয়ে দিলেন, “আমরা কোনো সহযোগী দেশ নই, আমরা একটি টেস্ট খেলুড়ে জাতি। এই বিশ্বকাপ আমাদের ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।”