• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে এমপি সিরাজের গণশুনানি, জনগণের সমস্যা শুনে সমাধানের আশ্বাস শেরপুরের বোংগা গ্রামে মাদকের আখড়া আতঙ্কে কিশোর-যুবক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার, পেটানো হলো ঢাক-ঢোল রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত-৫ রাজশাহীতে আটককৃত হেরোইন বিক্রির অভিযোগ গোদাগাড়ী থানার এসআই জুয়েলের বিরুদ্ধে রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ও সতর্ক অবস্থান গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ ‎পৌরসভায় নাগরিক সেবা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

“অবশেষে কাটল জট; সেপ্টেম্বরেই ঘরের মাঠে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ”

অনলাইন ডেস্ক / ৮১ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

84

দীর্ঘদিনের অনিশ্চয়তা ও রাজনৈতিক টানাপোড়েনের মেঘ কাটিয়ে অবশেষে সুখবর পেল দেশের ক্রিকেটপ্রেমীরা। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে আসার সবুজ সংকেত দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্বস্ত সূত্রমতে, গত বছর স্থগিত হওয়া তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজটি খেলতেই ঢাকায় পা রাখবে টিম ইন্ডিয়া।

​গত বছরের আগস্টে রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতের সফর স্থগিত হওয়াকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে কিছুটা ফাটল ধরেছিল। পরবর্তীতে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের বিভিন্ন ইস্যু সেই উত্তাপ আরও বাড়িয়ে দেয়। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক মহলে বরফ গলতে শুরু করেছে, যার ফলশ্রুতিতে এই সফরের বিষয়টি চূড়ান্ত হতে যাচ্ছে।

​সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন অনেকটাই কেটে গেছে। বিশেষ করে সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দুই দেশের ক্রীড়া সম্পর্ক পুনর্গঠনে বিশেষ জোর দেন। তার এই ইতিবাচক অবস্থানের পরই বিসিসিআই সফরের ব্যাপারে চূড়ান্ত সম্মতি জানায়।

​বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, “বিগত সময়ে রাজনৈতিক স্বার্থে ক্রিকেটকে ব্যবহারের যে প্রবণতা ছিল, বর্তমানে তা আর নেই। ফলে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে এখন আর কোনো বড় বাধা দেখছি না আমরা।”

​সফর নিশ্চিত হওয়ার নেপথ্যে গত ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত একটি বৈঠকের বড় ভূমিকা রয়েছে বলে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের বিরতিতে বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহর মধ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠক শেষে রাজিব শুক্লা সাংবাদিকদের জানান, বিসিসিআই বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে সবসময় পাশে থাকতে চায় এবং সাম্প্রতিক তিক্ততা ভুলে সম্ভাব্য সব পথে তারা বিসিবিকে সহযোগিতা করবে।

​একইসাথে ২০৩১ সালের আগে বাংলাদেশে আরও একটি বৈশ্বিক ক্রিকেট আসর আয়োজনের ব্যাপারেও বিসিসিআই ও আইসিসি ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই সিরিজটি দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা