• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী বেশি চিল্লায় তাই গরুর নাম রাখছি নাসিরুদ্দিন পাটোয়ারী

এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৫৪ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

60

বগুড়ার শেরপুরে প্রবীণদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক ও প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান “এস বি সাইবার নেটওয়ার্ক”-এর সৌজন্যে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে শেরপুর উপজেলার মহিপুর বিবিটি ভাটার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
গোসাইপাড়ার প্রবীণদের নিয়ে গঠিত দুটি দল খেলায় অংশগ্রহণ করে। বয়সের ভার ভুলে মাঠজুড়ে খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স ও দর্শকদের উচ্ছ্বাস পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। খেলাটি উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে ভিড় করেন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র বাবু স্বাধীন কুমার কুন্ডু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবীণদের নিয়ে এমন ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসার দাবিদার বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এস বি সাইবার নেটওয়ার্কের চেয়ারম্যান সেলিম বাকি, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রকি সাহা, ওয়ার্ড যুবদলের সদস্য সচিব সৌরভ বসাক, বিশিষ্ট ব্যবসায়ী অনুপ কুমার সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ে নীল দল ৪-৩ গোলে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে একটি চার দাঁতের খাসি তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্রবীণদের বিনোদন, সুস্থ সংস্কৃতি চর্চা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয়রা জানান, এমন আয়োজন এলাকায় ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা