• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

অনলাইন ডেস্ক / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

107

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে বাংলাদেশকে সমর্থন করে সেই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে পাকিস্তান তাদের সিদ্ধান্ত বদলেছে। যার অর্থ হচ্ছে, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান মহারণ।

পাকিস্তানের সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, ‘অর্জিত ফলাফল এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে’ ভারতকে মোকাবিলার জন্য পাকিস্তান দলকে মাঠে নামার অনুমতি দেয়া হয়েছে।

গত কয়েক দিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও লাভজনক এই ম্যাচে পাকিস্তানকে ফেরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আইসিসির মধ্যে নিবিড় আলোচনা চলছিল। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছিল, এই আলোচনা ইতিবাচক ফলের দিকে এগোচ্ছে।

সন্ধ্যায়-ই পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেন, ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর কিছুক্ষণ আগেই আইসিসি বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থান শিথিল করার ঘোষণা দেয়।

উল্লেখ্য, ভারতে ভ্রমণে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছিল। তবে আইসিসি জানিয়েছে, বাংলাদেশের ওপর কোনো জরিমানা করা হবে না। পাশাপাশি ২০২৮-২০৩১ চক্রে বাংলাদেশকে একটি অতিরিক্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিসিবি এক বিবৃতিতে পিসিবিকে সমর্থনের জন্য ধন্যবাদ জানায় এবং ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেয়ার জন্য পাকিস্তানের প্রতি অনুরোধ জানায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা