• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করা হবে -এমপি বিলকিস ইসলাম সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ প্রতিবাদে মানববন্ধন বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত সেই ৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে কৃষকের মৃ/ত্যু, লা/শ খুঁজতে গিয়ে ছেলেও আহত ধুনটে রাইজিং স্টার ক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক মানুষ হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাণীশংকৈলে চিকিৎসকের চেম্বারের সামনে নবজাতকের মৃ ত্যু

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮৬ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

56

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চিকিৎসকের চেম্বারের সামনে সারাদিন অপেক্ষার পর মায়ের কোলেই ৬ মাস বয়সী রমেসা জান্নাত নামে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে রাণীশংকৈল উপজেলার রাণীশংকৈল শিরোমণি ক্লিনিক এন্ড ডায়গনিস্টিক সেন্টার নামক এক প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে। শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসকের সহকারীর দায়িত্বে অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে। তবে ক্লিনিকের কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে শিশুর মৃত্যুর কারণ জানতে চাইলে ফোন কেটে দেন। নবজাতকটি উপজেলার উমরাডাঙ্গী এলাকার বাসিন্দা মো. আজাদের মেয়ে।

শিশুটির পিতা আজাদ জানান, সকালে আমি ও আমার স্ত্রী বাচ্চা নিয়ে শিরোমণি ক্লিনিক এন্ড ডায়গনিস্টিক সেন্টার শিশু চিকিৎসক ডাঃ এ,বি,এম রাশেদুজ্জামান রিপনের কাছে আসি। চিকিৎসককে দেখানোর জন্য আমরা ৮৩ নম্বর সিরিয়াল নিই। বাচ্চার অবস্থা তখন আশঙ্কাজনক ছিল।

চিকিৎসকের সঙ্গে দ্রুত দেখা করার জন্য আমরা সিরিয়াল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সহকারীদের অনুরোধ করি। অনেক অনুরোধ করার পরও সহকারীর অবহেলায় আমরা বাচ্চাকে নিয়ে চিকিৎসকের কক্ষে ঢুকতে পারিনি। ৭ ঘন্টা পর মায়ের কোলেই সে মারা যায়। এ ব্যাপারে ডাঃ এ,বি,এম রাশেদুজ্জামান (রিপন) বলেন, বাচ্চাটি আমার চেম্বারে এসেছে মৃত, বাইরে সহকারীর সাথে কী হয়েছে পরে জানতে পেরেছি। জানতে চাইলে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা