• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ

রাণীশংকৈলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে প্রশিক্ষণ কর্মশালা

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ১২৫ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

131

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি ভোটগ্রহণ প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইন মেনে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণকারী কর্মকর্তারা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব ও আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন, যা একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন। তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা