• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করা হবে -এমপি বিলকিস ইসলাম সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ প্রতিবাদে মানববন্ধন বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত সেই ৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে কৃষকের মৃ/ত্যু, লা/শ খুঁজতে গিয়ে ছেলেও আহত ধুনটে রাইজিং স্টার ক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক মানুষ হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক

জি,এম স্বপ্না,সিরাজগন্জ / ৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

4

 

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকেলে সলঙ্গা থানা পুলিশের আয়োজনে কদমতলা সমাজকল্যাণ পাঠাগারে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে বক্তারা সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং সমাজ থেকে মাদক নির্মূল,বাল্যবিবাহ রোধ এবং ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করতে হবে।এমনকি স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকাও পালন করতে হবে। তারা আরও বলেন,মাদক সেবী ও মাদক কারবারি সে যেই হোক তাকে ধরিয়ে দিতে হবে।সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে,মাদক বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল)সাইফুল ইসলাম।এ ছাড়াও উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার,এম দুলাল উদ্দিন আহমেদসহ অনেকে।
বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা