• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করা হবে -এমপি বিলকিস ইসলাম সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ প্রতিবাদে মানববন্ধন বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত সেই ৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে কৃষকের মৃ/ত্যু, লা/শ খুঁজতে গিয়ে ছেলেও আহত ধুনটে রাইজিং স্টার ক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক মানুষ হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

জি,এম স্বপ্না,সিরাজগন্জ / ২৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

27

 

এলাকার মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌছে দিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকার নাটোর রোড বাসস্ট্যান্ডে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে হাসপাতালটির শুভ উদ্বোধন করেন,সলঙ্গা থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুর রউফ।এ সময় প্রকৌশলী সোলায়মান হোসেন,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আ: ছাত্তার সুলতান,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাকিম আকন্দ,নজরুল ইসলাম মাস্টার,সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আধুনিক চিকিৎসা সরঞ্জাম,অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদানে প্রতিষ্ঠানটি কাজ করবে। মনোরম পরিবেশে গড়ে ওঠা এ হাসপাতালটি হাটিকুমরুল ও আশপাশের এলাকার মানুষের জন্য বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা