• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রনচন্ডী ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৭৮ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

85

 

“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় রনচন্ডী ইউনিয়নের রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাবিবুর রহমানের সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই।
আরো বলেন, তারুণ্য হলো পরিবর্তনের মূল চালিকাশক্তি। আগামী দিনের বাংলাদেশ গড়তে তরুণদের অংশগ্রহণ অপরিহার্য। তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে, ধানের শীষ হচ্ছে দেশের মানুষের মুক্তির প্রতীক, তাই তাদের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক।

এছাড়াও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,রনচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা,সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান জুয়েল,সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম,

তারা বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার আদায়ে পাশে ছিল এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। সভায় স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক তরুণের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়নে তারা ব্যাপক সাড়া দেন।

এসময় উপস্থিত ছিলেন, যুবদল ছাত্রদল
স্বেচ্ছাসেবকদল,ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা