• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

নিতাই ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

190

 

“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধায় নিতাই ইউনিয়নের কাছারীহাট সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নিতাই ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সভাপতি আফজালুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলার বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। প্রধান বক্তা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

আলহাজ্ব আব্দুল গফুর সরকার বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই।

আব্দুল্লাহ আল মামুন বলেন, তারুণ্য হলো পরিবর্তনের মূল চালিকাশক্তি। আগামী দিনের বাংলাদেশ গড়তে তরুণদের অংশগ্রহণ অপরিহার্য। তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে, ধানের শীষ হচ্ছে দেশের মানুষের মুক্তির প্রতীক, তাই তাদের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হওয়া উচিত।

এছাড়াও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আস ছাবাউল আরেফিন চৌধুরী।

তারা বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার আদায়ে পাশে ছিল এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। সভায় স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক তরুণের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়নে তারা ব্যাপক সাড়া দেন। শেষে আগামী দিনে দলকে সুসংগঠিত করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,নিতাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার দুদুল,সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, নিতাই ইউনিয়ন যুবদলের সভাপতি মঞ্জুরুল হক মওলাসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা