• সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

92

অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে, টুর্নামেন্টে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কট করেছে তারা। এবার এই ম্যাচ বয়কটের কারণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মূলত, বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের প্রতি সংহতিই মূল কারণ বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ শরিফ বলেন, ক্রীড়াঙ্গনে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। পাকিস্তান ভেবেচিন্তেই এই অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত বলেই সরকার মনে করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এ বিষয়ে এটাই প্রথম আনুষ্ঠানিক ব্যাখ্যা।

ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বাদ দিয়ে আসন্ন বিশ্বকাপে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। ওই সময় থেকে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান। এরপর সর্বশেষ সিদ্ধান্তে দেশটি জানায় তারা ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে না।

শুরুতে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি পাকিস্তান। তবে, গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, বাংলাদেশকে বাদ দেওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু, দেশটির ক্রিকেট বোর্ড ইতোমধ্যে এ ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়েছে।

এদিকে আইসিসি এ ব্যাপারে পাকিস্তানকে সতর্কবার্তা দিয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ইঙ্গিত দিয়েছে, যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান না খেলে, তাহলে তাদের বিরুদ্ধে পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা