পীরগঞ্জ সীমান্তে ভারত থেকে পুশইনকৃত ৮ বাংলাদেশি আটক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৩ আগস্ট ২০২৫) ভোর ৫টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির টহলদল ফকিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। তারা হলেন— মোছাঃ জোসনা আক্তার (৩১), পিতা: মোঃ জাবেদ আলী, গ্রাম: বিষ্ণুপুর, আটপাড়া, নেত্রকোনা। মোছাঃ সাবানা শেখ (৩৫), স্বামী: মোঃ আকমল শেখ, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর। মোঃ হাসনেন শেখ (১২), পিতা: মোঃ আকমল হোসেন, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর। মোঃ হোসেন শেখ (১৩),...