• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৯ জনের মানবেতর দিন যাপন বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ পীরগঞ্জে উপজেলায় সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ আটক-৩ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও রোধে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রুহিয়া প্রান্তিক খামারিদের উন্নত জাতের প্রদর্শনী প্রতিযোগিতা।

দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দুপচাঁচিয়া প্রতিনিধি / ৩৯ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

42

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, কন্দপেঁয়াজ, মরিচ(হাইব্রিড) ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৫জুন সোমবার সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে প্রধান অতিথি হিসাবে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার রেজওয়ানুল ইসলাম নাহিদ, যারীন তাসনিম নিলয় প্রমুখ। প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, প্রণোদনা কর্মসূচীর আওতায় এ বীজ ও সার যথোপযুক্ত কাজে লাগাতে হবে। তবেই সরকারের এ কর্মসূচী স্বার্থক হবে। প্রণোদনা কর্মসূচীর আতওয়ায় ২হাজার ৩’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ৫কেজি রোপা আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ২০জন কৃষকের মাঝে প্রত্যেককে ১’শ ৬০কেজি কুন্দ পেঁয়াজের বীজ, ২০কেজি ডিএপি সার, ২০কেজি এমওপি সার, বালাই নাশক ১কেজি, বীজ সংরক্ষণের পাত্র ১টি, ৫০জন কৃষকের মাঝে প্রত্যেককে গ্রীষ্মকালীন পেয়াজের ১কেজি বীজ, ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমপিও সার, বালাই নাশক ১কেজি, ১০০জন কৃষকের মাঝে প্রত্যেককে ১০গ্রাম মরিচ(হাইব্রিড) এর বীজ, ৫কেজি ডিএপি সার, ৫কেজি এমওপি সার ও বালাই নাশক এক প্যাকেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা