• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: বাংলাদেশি সহ নিহত ৩

অনলাইন ডেস্ক / ১১০ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

119

সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ তিন জন নিহত হয়েছেন। নিহত বাকি দুজনের মধ্যে একজন পাকিস্তানি এবং একজন নেপালি নাগরিক বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

​আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইরান এখন পর্যন্ত অন্তত ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, দুটি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ড্রোন নিক্ষেপ করেছে। শুধু যুদ্ধের দ্বিতীয় দিন সকাল পর্যন্ত অন্তত ২০টি মিসাইল ছোড়া হয়েছে, যার মধ্যে আটটি সমুদ্রে গিয়ে পড়েছে।

​আমিরাতের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে। ছোড়া ১৬৫টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৫২টিই মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে এবং বাকি ১৩টি সমুদ্রে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, কোনো ব্যালিস্টিক মিসাইল সরাসরি ভূখণ্ডে আঘাত হানতে পারেনি। এছাড়া দুটি ক্রুজ মিসাইল এবং ৩১১টি ড্রোনও ধ্বংস করা হয়েছে। তবে ৩১১টি ড্রোন ধ্বংস করা সম্ভব হলেও ২১টি ড্রোন বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে।

​এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত মোট তিন জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। হতাহতের তালিকায় নিহতের পাশাপাশি অন্তত ৫৮ জন আহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যেও বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে ঠিক কতজন বাংলাদেশি আহত হয়েছেন, সেই সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা