• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গা ইউনিয়নে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণ শেরপুরে অসহায় কিশোরী জান্নাতির থানায় ঠাঁই না দেওয়ার অভিযোগ বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ জে.এফ.এ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গাইবান্ধা জেলা দল কুড়িগ্রামে জলাবদ্ধতায় বন্দী ২ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী গাইবান্ধায় ৪শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে শ্যালো মেশিনের ট্রান্সফরমার চুরি, নাইটগার্ডকে বেঁধে রেখে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব ‎ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখো মানুষের ভিড় ভোট দিতে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছ লাখ লাখ মানুষ

উজ্জ্বল চক্রবত্তী, রাজবাড়ী প্রতিনিধি / ৯২ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

97

রাজবাড়ী দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোটযাত্রার ঢল, ঘরমুখো মানুষের ভিড়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পছন্দের প্রার্থীকে ভোট দিতে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরতে কশুরু করেছে লাখো মানুষ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী ও মানিকগঞ্জে অবস্থিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট এখন ঘরমুখো মানুষের অন্যতম প্রধান যাত্রাপথে পরিণত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সবেলা ১২টার দিকে সরেজমিনে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় দেখা যায়, মোটরসাইকেল, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ নানা ধরনের যানবাহনে করে আসা যাত্রীরা ফেরি থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। একই সময় পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চেই যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পেয়েছেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবী মানুষ। ফলে শহরে বসবাসরত বিপুলসংখ্যক মানুষ ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে বাড়ির পথে ছুটছেন।

 

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ঢাকা থেকে আগত চুয়াডাঙ্গাগামী যাত্রী কুদ্দুস মিয়া বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নিজের সংসদীয় আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাড়িতে যাচ্ছি। দেশজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। ন্যায় ও ইনসাফ বিবেচনায় সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবো এবং পরিবারকেও ভোট দিতে উৎসাহিত করবো।
অন্যদিকে ঢাকা ও গাজীপুর থেকে আগত খুলনা পাইকগাছাগামী গার্মেন্টস কর্মী মো. মানিক শেখ বলেন, “নির্বাচন উপলক্ষে কয়েক দিনের ছুটি পেয়েছি। ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। তাই নিজের ভোট নিজে দিতে বাড়ির পথে রওনা হয়েছি।”
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, সোমবার রাত থেকেই ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তবে ঘাট এলাকায় এখনো কোনো যানজট নেই। বর্তমানে ছোট-বড় ১৪টি ফেরির মাধ্যমে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে এবং অধিকাংশ ফেরিই অল্প কিছু যানবাহন নিয়ে চলাচল করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা