• বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আমরা সকলে মিলে এ এলাকাকে ঢেলে সাঁজাতে চাই- এমপি বিলকিস কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ আজিজুলের বিরুদ্ধে সুন্দরগঞ্জে গভীর রাতে পরকীয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা জয়পুরহাটে ৪ বছর পর চেয়ারম্যান আতাউর রহমান ফুলছড়িতে চরাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পলাশবাড়ীতে ৪ হাজার অসহায় সনাতনী পরিবারের মাঝে চাল বিতরণ পীরগঞ্জে ইয়াবা ও মাদক ব্যবসায়ী আটক -২ গাইবান্ধা সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার, মোবাইল জব্দ শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট, সরঞ্জাম ধ্বংস দুপচাঁচিয়ায় ধর্ষক গ্রেপ্তার \ শাস্তির দাবীতে বিক্ষুদ্ধ অভিভাবকদের সড়ক অবরোধ

আমরা সকলে মিলে এ এলাকাকে ঢেলে সাঁজাতে চাই- এমপি বিলকিস

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি / ১৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

29

 

 

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, আর অন্ধকারে থাকবে না নীলফামারী জনগন, সকল খাতে আলোয় আলোকিত হবে। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এই এলাকাকে আলোকিত ও ভাল কাজ করার আমাকে সুযোগ দিয়েছেন, সে সুযোগ কাজে লাগিয়ে আপনাদের সকলের সহযোগিতায় স্বনির্ভরশীল ও আলোকিত জেলা হবে নীলফামারী। তিনি আরও বলেন, আমি এলাকার মানুষ। আপনাদের সাথে সামাজিক, রাজনৈতিক মাঠে ছিলাম। বিগত সরকার উন্নয়ন বঞ্চিত করেছে। আর আমরা উন্নয়ন বঞ্চিত হতে চাই না। আমরা সকলে মিলে এ এলাকাকে ঢেলে সাঁজাতে চাই। আসুন আমরা যার যার অবস্থান থেকে উন্নয়ন করি। আমাকে আপনারা ভাল কাজে ব্যবহার করে এলাকার উন্নয়ন করুণ।

মঙ্গলবার (৫ মে) কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্নাকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। এমপিকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতি এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার।

এতে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি কাজী একরামুল হক, সহ-সভাপতি হাবিবুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শাওনুল হক শাওন, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হাসান টিপু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আশরাফ অলী প্রমুখ। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ, শিক্ষকগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম ও সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

এর আগে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ সংগঠন সমূহ নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা