• শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জয়পুরহাটে ২ ঘন্টা পর সড়ক অবরোধের তুলে নিয়ে যানবাহন স্বাভাবিক হয়েছে বগুড়ায় শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানে যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা ‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

দুপচাঁচিয়া নবাগত ওসির সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি: / ১২২ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

127

দুপচাঁচিয়া নবাগত ওসির সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়  দুপচাঁচিয়া থানার নবাগত(ওসি) তাজমিলুর রহমানের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সহ-সভাপতি এমডি শিমুল, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান, সদস্য আবু আব্দুল্লাহ প্রিন্স,অরবিন্দ কুমার দাস, কামরুল হাসান লিটন, আজিজুল হক, আবু রায়হান চৌধুরী,বেলাল হোসেন ও কুতুবুল আলম প্রমুখ।
সাক্ষাৎকালে নবাগত ওসি তাজমিলুর রহমান বলেন, “দুপচাঁচিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সমাজের দর্পণ—তাদের তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখে।”
উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ থানার কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা