• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ায় শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানে যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা ‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় বিএনপির উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১৭০ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

178

বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ জানুয়ারি) বিকেলে দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান কলেজ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মহিত তালুকদার উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
গণমিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মরিুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান মিলু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেসকাতুর রহমান ও জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুগ্ম আহ্বায়ক মোস্তফা আহম্মেদ,আব্দুস সবুর খন্দকার রাকিব ,ইব্রাহীম আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, যুবদল নেতা আশরাফুল আলম, জাহিদ হাসান রোস্তম, রাবু খান,তিতাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়ালিউল ইসলাম পুটু, উপজেলা জাসাস এর সভাপতি নূর মোহাম্মদ তালুকদার রুবেল,কৃষক দলের নেতা মোসলেছুর রহমান বাবু, মাহবুবুর রহমান মাফু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন উপজেলা মহিলা দলের নেত্রী আসফিয়া হায়াত সিলভা, নাসরিন সুলতানা,পলি,রাহিমা,উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার , সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষণসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও এলাকায় সর্বস্তরের জনগণ গণমিছিলে অংশগ্রহণ করেন।গণমিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলের নির্বাচনী প্রচারণা জোরদার করেন ,ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা