• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়া-৬ আসনে প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে সরঞ্জাম পৌঁছেছে

স্টাফ রিপোর্টার সাজেদুর রহমান সোহান / ৭৪ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

80

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ আসনের অন্তর্ভুক্ত বগুড়া কলেজ ভোটকেন্দ্রে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
কেন্দ্র সূত্রে জানা যায়, ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় সকল উপকরণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রস্তুতি কার্যক্রম শেষ করেছেন।
নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার সদস্যদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্র ও আশপাশের এলাকায় টহল জোরদার করেছেন, যাতে ভোটগ্রহণের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটাররা যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হবে এবং দিনব্যাপী ভোটগ্রহণ চলবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা