• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে জমকালো রাতের ভুট্টা বাজার প্রতিদিন কোটি টাকার উপরে লেনদেন কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শ্রমিকদের ন্যায্য অধিকার ও ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন-বিক্ষোভ গাইবান্ধায় ইয়াবাসহ সাবেক এ এস আই আটক ঈদুল আযহা সামনে রেখে শিবগঞ্জে প্রস্তুত ৬০ হাজারের বেশি কুরবানির পশু শিবগঞ্জে স্কুলের কোটি টাকার জমি দখলমুক্ত, উচ্ছেদ অভিযানে স্বস্তি জয়পুরহাট ডায়াবেটিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আনু ও সম্পাদক মতিন নির্বাচিত সলঙ্গার অগ্রণী ব্যাংক স্থানান্তরে ব্যবসায়ীদের মধ্যে গুঞ্জণ ও হতাশা পলাশবাড়ীতে মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মিন্টু র‍্যাবের হাতে গ্রেফতার

জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন মিলিয়ে ক্লাস

অনলাইন ডেস্ক / ৬১ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

63

জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
বুধবার (১ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রী। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের ক্লাসের মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে পাঠদান চালু করা হতে পারে। একদিন অনলাইন হলে পরদিন সরাসরি ক্লাস নেওয়ার একটি সমন্বিত পদ্ধতি বিবেচনায় রয়েছে।
তবে এই প্রস্তাব নিয়ে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনলাইন ক্লাস বাস্তবায়ন কঠিন বলে মত দিয়েছেন শিক্ষকরা। তাদের মতে, অনেক শিক্ষার্থীই এখনো ডিভাইস ব্যবহারে অভ্যস্ত নয় এবং সব পরিবারের পক্ষে অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়।
এ সময় শিক্ষকরা প্রয়োজনীয় ডিভাইস ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, এসব সীমাবদ্ধতা দূর না হলে অনলাইন শিক্ষাদান কার্যকর হবে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা