• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করা হবে -এমপি বিলকিস ইসলাম সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ প্রতিবাদে মানববন্ধন বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত সেই ৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে কৃষকের মৃ/ত্যু, লা/শ খুঁজতে গিয়ে ছেলেও আহত ধুনটে রাইজিং স্টার ক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক মানুষ হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গংগাচড়ায় গোল্ড কাপ সেমিফাইনালে ঐতিহাসিক জয় — রাজনৈতিক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত

মোছাদ্দেক সৈকত, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

65

 

গত ৩৬ জুলাই অনুষ্ঠিত গোল্ড কাপ টুর্নামেন্টের সেমিফাইনালে গংগাচড়া উপজেলা দল এক ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে। এই জয় শুধু ক্রীড়াপ্রেমীদের আনন্দই বাড়ায়নি, বরং মাঠে বিরল রাজনৈতিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্তও স্থাপন করেছে।

খেলার দিন গ্যালারিতে একসাথে উল্লাস করেছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মাঠে উপস্থিতদের মধ্যে ছিলেন রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী, বিএনপির উপজেলা সভাপতি চাঁদ সরকার, সাবেক উপজেলা বিএনপি সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, উদ্যোক্তা কেএম রেদওয়ানুল জীয়ন, গণঅধিকার পরিষদের হানিফ খান সজীব, জাতীয় নাগরিক পার্টির রিফাত চৌধুরীসহ সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা শুরু থেকেই মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা শেষে যখন বিজয়ের মুহূর্ত আসে, তখন তিনি দূর প্রান্ত থেকে দৌড়ে খেলোয়াড়দের কাছে যান—যে দৌড় যেন অলিম্পিক স্প্রিন্টারের দৃশ্যকেও হার মানায়। তার এ আন্তরিকতা খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে দ্বিগুণ উৎসাহ ও আনন্দ ছড়িয়ে দেয়।

গংগাচড়ার মানুষের জন্য তিনি ইতিমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছেন—দুর্যোগকালে ত্রাণ কার্যক্রম তদারকি, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে সহায়তা, সড়ক ও অবকাঠামো উন্নয়নে সমন্বয়, এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন। স্থানীয়রা জানান, তার নেতৃত্বে গংগাচড়ায় সরকারি সেবা অনেক বেশি গতিশীল হয়েছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে একসাথে খেলার আনন্দ ভাগাভাগি করার এই ঐক্য ও সম্প্রীতি ভবিষ্যতেও অটুট থাকবে এবং গংগাচড়া উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা