• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করা হবে -এমপি বিলকিস ইসলাম সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ প্রতিবাদে মানববন্ধন বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত সেই ৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে কৃষকের মৃ/ত্যু, লা/শ খুঁজতে গিয়ে ছেলেও আহত ধুনটে রাইজিং স্টার ক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক মানুষ হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ‘জুলাই ৩৬ গোল্ড কাপ’ ফুটবলের ফাইনাল আগামীকাল

মোছাদ্দেক সৈকত, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

74

 

রংপুর জেলার ক্রীড়া অঙ্গনের সর্ববৃহৎ ও মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট ‘জুলাই ৩৬ গোল্ড কাপ’-এর ফাইনাল ম্যাচ আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

রংপুর জেলা স্টেডিয়ামে বিকেল ৩টায় মুখোমুখি হবে রংপুর সদর উপজেলা একাদশ বনাম গংগাচড়া উপজেলা একাদশ। দীর্ঘ এক মাসব্যাপী প্রতিদ্বন্দ্বিতার পর সেরা দুই দল ফাইনালে ওঠায় জেলার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ফাইনাল খেলায় বিশেষভাবে উপস্থিত থাকবেন জুলাই যুদ্ধা আশিফ মাহমুদ সজীব ভুইয়া, সার্জিস আলম এবং আখতার হোসেন। তাদের উপস্থিতি খেলায় বাড়তি মাত্রা যোগ করবে বলে আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে।

ফাইনালকে ঘিরে ইতোমধ্যে রংপুর শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দর্শকদের ঢল নামবে ধারণা করে জেলা ক্রীড়া সংস্থা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গ্যালারি, মাঠ ও আশপাশে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে।

খেলা বিশ্লেষকরা মনে করছেন, উভয় দলই সমান শক্তিশালী হওয়ায় ফাইনাল হবে টানটান উত্তেজনাপূর্ণ। গোলের পর গোল, আক্রমণ-প্রতি আক্রমণে ভরপুর এক রোমাঞ্চকর ম্যাচ উপহার পাবে দর্শকরা—এমন প্রত্যাশাই করছেন আয়োজক ও সমর্থকরা।

আগামীকালকের এই ফাইনালকে ঘিরে রংপুরের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। হাজারো দর্শক সরাসরি মাঠে উপস্থিত থেকে বছরের সেরা এই ফুটবল লড়াই উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা