• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করা হবে -এমপি বিলকিস ইসলাম সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ প্রতিবাদে মানববন্ধন বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত সেই ৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে কৃষকের মৃ/ত্যু, লা/শ খুঁজতে গিয়ে ছেলেও আহত ধুনটে রাইজিং স্টার ক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক মানুষ হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নৃত্যকলার ইতিহাসে বিরল প্রতিবাদ: একুশে পদক পুনর্মূল্যায়নে সরকারের প্রতি বিশেষ আহ্বান

অনলাইন ডেস্ক / ১৩৪ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

141

২০২৬ সালের একুশে পদকে নৃত্যকলা বিভাগে ঘোষিত মনোনয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট নৃত্যশিল্পীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়।

​সংবাদ সম্মেলনে উপস্থিত দেশের স্বনামধন্য গুণীজন, একুশে পদকপ্রাপ্ত শিল্পী এবং বিভিন্ন প্রজন্মের প্রায় শতাধিক নৃত্যশিল্পী একুশে পদকে নৃত্যকলাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানালেও বর্তমান মনোনয়ন নিয়ে প্রশ্ন তোলেন। তাদের মতে, ঘোষিত মনোনীত ব্যক্তির বয়স, অভিজ্ঞতা এবং নৃত্যচর্চায় দীর্ঘমেয়াদি অবদান নিয়ে সাধারণ নৃত্যাঙ্গনে ব্যাপক সংশয় ও প্রশ্ন দেখা দিয়েছে।

​পদক প্রদানের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা যথাযথভাবে মানা হয়েছে কিনা তা যাচাই করা। ২০২৬ সালের ঘোষিত মনোনয়ন প্রক্রিয়া পুনরায় খতিয়ে দেখা।কয়েক দশক ধরে সাধনা করা প্রবীণ ও স্বীকৃত শিল্পীদের অবদান বিবেচনায় নেওয়া।ভবিষ্যতে মনোনয়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা ও প্রাতিষ্ঠানিক ন্যায্যতা বজায় রাখা।

​বক্তারা স্পষ্ট করেছেন যে, এই আন্দোলন কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়, বরং শিল্পের মর্যাদা রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক দৃষ্টান্ত স্থাপনের একটি প্রয়াস মাত্র। সংবাদ সম্মেলন শেষে তারা নৃত্যকলার ন্যায্য স্বীকৃতি ও মর্যাদা বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা