• রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজি বন্ধের দাবিতে গাইবান্ধা দলিল লেখক সমিতির কলম বিরতি বগুড়া শেরপুরে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৪টি ইজিবাইক কুড়িগ্রাম রাজারহাট ঘড়িয়ালডাঙ্গায় খাল খননের যাএা ভূমি প্রশাসকের হাতে শুভ সূচনা ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে যানজটে নাকাল সৈয়দপুরবাসি বিজ’র বীজ বিতরণ কর্মসূচি রাজশাহীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ। গাইবান্ধায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক ছাত্রশিবির সাথী ও সদস্যদের মতবিনিময় সভা রাজবাড়ীতে পুলিশের সরকারি অ্যাম্বুলেন্সের চালকে মারধর যুবক গ্রেফতার আজ শেষ হলো আঙ্গারু বৈশাখী মেলা গোবিন্দগঞ্জে ১৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম রাজারহাট ঘড়িয়ালডাঙ্গায় খাল খননের যাএা ভূমি প্রশাসকের হাতে শুভ সূচনা

রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। / ২১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

30

কুড়িগ্রাম রাজারহাট ঘড়িয়ালডাঙ্গায় খাল খননের যাএা ভূমি প্রশাসকের হাতে শুভ সূচনা

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা ২০২৬ সাল থেকে আগামী ৫ বছরে দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে শুভ উদ্বোধন হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।

১০ মে ২০২৬, রোববার সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখেন্দা এলাকায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

সরকারি এই উদ্যোগের প্রশংসা করেন রাজারহাট উপজেলা বিএনপির নেতারা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ জাকির হোসেন, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আব্দুল রাজ্জাক।

এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মোঃ নয়ন আলী; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন, সদস্য সচিব মোঃ রুবেল চৌধুরী; ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস প্রামাণিক-এনসিপি রাজারহাট শাখার আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১১ দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকেরা শুভ উদ্বোধনে অংশ নেন।

উপস্থিত নেতারা সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে খাল খননে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা