• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি দেশে উৎপাদিত অ্যালকোহলে লিটারপ্রতি ৫০০ টাকা ভ্যাট বসছে ঢাকায় কনসার্ট করতে আসছেন অনুপম রায়! জুলাই সনদ বাস্তবায়ন ও অপপ্রচার রোধে সৈয়দপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ নার্সদের ইউনিফর্মে বদল ও পেশাগত মর্যাদা নিয়ে কঙ্গনা রানাউতের সরব বার্তা বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার রামিসা হত্যা: আদালতে আনা হলো আসামি সোহেলের স্ত্রীকে জয়পুরহাটে ২ ঘন্টা পর সড়ক অবরোধের তুলে নিয়ে যানবাহন স্বাভাবিক হয়েছে বগুড়ায় শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানে যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ল্যাবকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ডাক্তারদের টেস্ট বাণিজ্যে চরমে। রোগীদের ভোগান্তি,,,

সিজান সিদ্দিকী, নওগাঁ প্রতিনিধি / ৮৯ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

72

 

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কতিপয় ডাক্তাররা তাদের হাসপাতালের নিজস্ব প্যাথলজি বিভাগ থাকার পরও প্রায় তারা হাসপাতালে না করিয়ে তাদের মনোনীত ডায়াগনস্টিক সেন্টার এ পাঠান। এতে করে রুগীরা হয়রানির শিকার হচ্ছে এবং হাসপাতালের ল্যাবের আয় কমে যাচ্ছে।আমার প্রশ্ন কেন হাসপাতালে প্রায় সব চেষ্টা হলেও ডাক্তার কেন টেস্ট করতে রোগীকে বাহিরে ডায়াগনস্টিক সেন্টার পাঠায়।

কতিপয় ডাক্তার তাদের মনোনীত ডায়াগনস্টিক সেন্টার এ পাঠানো এখন রুটিনে দাঁড়িয়েছে। অন্য ডায়াগনস্টিক থেকে রিপোর্ট করালে তারা রিপোর্ট দেখতে চাননা বলেও অভিযোগ পাওয়া গেছে।

হাফিজা নামে এক রোগী বলেন,আমি আঙ্গুলে একটু ব্যথা নিয়ে ডাক্তারের কাছে এসেছি গুরুতর ব্যথা না তবু ও দুটি টেস্ট লিখে দিয়েছে এবং বাহিরে থেকে করে নিয়ে আসতে বলেছে।আমি গরীব মানুষ ঠিক জানি না কত টাকা খরচ হবে।

মজিবর রহমান নামে এক রোগী বলেন, আমি এসেছি উপজেলার শেষ ইউনিয়ন হাটকালুপাড়া ইউনিয়ন থেকে।পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে হাঁটু ও মাজা ব্যথার কথা বলতেই এক্সরে সহ
২টি টেস্ট লিখে দিয়ে বলেছে এখানে করলে দেরি হবে বাহির থেকে করে নিয়ে আসেন।

খয়বর নামের আরো এক রোগী বলেন,আমি ডাক্তার দেখিয়ে টেস্ট করে এসে দেখি ডাক্তার নেই ডিউটির সময় নাকি পার হয়ে গেছে। রিপোর্ট নিয়ে গিয়ে ডাক্তার কে পাওয়া যায় না বলে পরের দিন আবার যেতে হয়। এতে করে আত্রাই আসা যাওয়া বাবদ টাকা এবং সময় দুইটাই চলে যায়।

ডাক্তাররা ডায়াগনস্টিক ব্যবসায় জড়িয়ে পড়ায় তারা হাসপাতালের রুগীদের কে তাদের সেন্টার মুখী করতে ব্যস্ত থাকেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপির যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করেননি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা