• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

নতুন জীবনে জেমস — নামিয়া আমিনকে বিয়ে, ঘরে এলো পুত্রসন্তান

বিনোদন ডেস্ক / ১৭৩ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

183

 

জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহফুজ আনাম জেমসের জীবনে এসেছে নতুন অধ্যায়। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে ২০১৪ সালে বিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে তিনি বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে। চলতি বছরের জুন মাসে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান জিব্রান।

২০১৪ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বেনজীর সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের। এরপর দীর্ঘ এক দশক একা ছিলেন এ সংগীত তারকা। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে নামিয়া আমিনের সঙ্গে তার পরিচয় হয়। অনুষ্ঠানটি কোনো কনসার্ট ছিল না এবং জেমস সম্পর্কে আগেভাগে তেমন কিছু জানতেন না নামিয়া। পরিচয়ের এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে।

২০২৫ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে স্থানীয় সময় ভোর সাড়ে তিনটায় জন্ম নেয় জেমস-নামিয়া দম্পতির পুত্র জিব্রান। জন্মের সময় জেমসসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে নবজাতককে নিয়ে দেশে ফেরেন তারা।

জেমসের তৃতীয় স্ত্রী নামিয়া আমিনের জন্ম যুক্তরাষ্ট্রে। তিনি জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস থেকে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, ব্যক্তিজীবনে এর আগে দুইবার বিয়ে করেছিলেন জেমস। প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে তাদের বিয়ে হয়, যা ২০০৩ সালে বিচ্ছেদে গড়ায়। এরপর ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় এবং পরে আমেরিকায় বিয়ে করেন তিনি। ২০১৪ সালে তাদেরও বিবাহ বিচ্ছেদ হয়। প্রথম সংসারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান এবং দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে, রথি পরে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা