• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম কুড়িগ্রামে নানা আয়োজনে এনটিভির ২৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেয়া হবে, মির্জা ফখরুল। কুড়িগ্রামে প্রথমবার উদ্ধার ‘ক্রিস্টাল মেথ আইস’,গ্রেফতার-১ ব্রহ্মপুত্রের রক্ষা বাঁধে ফের ধস, ঘুম হারাম নদীতীরের বাসিন্দাদের ডা. আব্দুস সালামের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়কের ভূমিকা পালন করছেন মাসুদ রানা হরিপুরে বেহাল সড়ক, কৃষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে নওগাঁর বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ হরিপুরে কমেছে পাটের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা বগুড়ার শেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তরুণের

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ১৮ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

30

বগুড়ার শিবগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উপকারভোগীদের হাতে প্রকল্পের বিভিন্ন উপকরণ তুলে দেন।
এ সময় তিনি বলেন, সরকারের লক্ষ্য সমাজের সব জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা। অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই জীবিকায়নের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, মানবিক রাষ্ট্র গঠনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকল্পের উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা