• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হরিপুরে বেহাল সড়ক, কৃষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে নওগাঁর বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ হরিপুরে কমেছে পাটের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা বগুড়ার শেরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তরুণের কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ: অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করল পুলিশ জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচির উদ্বোধন শূন্যরেখায় ১৭ দিনের মানবেতর জীবন, তারপর হঠাৎ উধাও বিএসএফের পুশইন করা তিন যুবক সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ, বাড়ছে জনভোগান্তি বন্যার পানি কমলেও কুড়িগ্রামে শেষ হয়নি দুর্ভোগ, কৃষকের ৫০০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত নওগাঁয় ১০১ টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলো জেলা পুলিশ

হরিপুরে বেহাল সড়ক, কৃষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

67

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ফালডাঙ্গী গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের সাধারণ মানুষ, কৃষক ও শিক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার এই রাস্তার ওপর নির্ভরশীল। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। অনেক সময় শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না, এমনকি দুর্ঘটনার ঝুঁকিও থাকে।
অন্যদিকে রাস্তার বেহাল অবস্থার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। উৎপাদিত ধান, পাট, ভুট্টা ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে পরিবহন সংকট দেখা দেয়। যানবাহন চলাচল করতে না পারায় কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে কম দামে স্থানীয়ভাবে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।
গ্রামবাসীরা জানান, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও নির্বাচনের পর আর কোনো উদ্যোগ চোখে পড়ে না। বছরের পর বছর ধরে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করা হলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন, শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা