• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

শিবগঞ্জে বিলহামলা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সোহেল রানা, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ৯৯ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

101

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ বিলহামলা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে বুড়িগঞ্জ বাজার এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। প্রথম ধাপে শিবগঞ্জ উপজেলায় তিন হাজারের বেশি কৃষক এই কার্ড পাবেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা বিলহামলা খাল এলাকার কৃষি ও সেচ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। খালটি পুনঃখনন করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় সাড়ে তিন কিলোমিটার বিলহামলা খাল পুনঃখনন করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা