• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আঃ রাজ্জাক সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি / ৭৫ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

84

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট স্কুল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা ফুটবল খেলোয়াড় এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লুলু সহ অন্যরা।

এসময় জেলা প্রশাসক বলেন, আমাদের গাইবান্ধা জেলা খেলাধুলায় একটি সমৃদ্ধশালী জেলা। ফুটবল, ক্রিকেট সহ অন্যন্য যে খেলাগুলো রয়েছে প্রত্যেকটি খেলাতে সাফল্যের সাথে আমরা এগিয়ে যাচ্ছি । আর ভবিষ্যতেও যেনো আমরা বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে ক্রীড়ার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে প্রত্যেকটি খেলায় ভালো করতে পারি এজন্য নিয়মিত চর্চা ও টুর্নামেন্টগুলো অব্যাহত রাখতে হবে।

আজকে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অংশগ্রহণকারী প্রত্যেকটি দল কে আমি স্বাগত জানাচ্ছি। তিনি আরো বলেন, একটি সুন্দর জেলা উপহার দেওয়ার মাধ্যমে এই ক্রিকেটের চর্চা এই জেলায় আরো সমৃদ্ধ হোক। শেষে ক্রীড়াঅঙ্গনের সাফল্য গাইবান্ধার ঝুলিতে আরো আসুক এই কামনা করেন।

টুর্নামেন্টে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ , দাড়িয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ ৪ টি প্রতিষ্ঠানের ছাত্ররা অংশগ্রহন করবে। প্রথম দিনে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় বনাম বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের টিমের খেলা অনুষ্ঠিত হবে । ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা