• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ৫৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

আব্দুর রাজ্জাক সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি / ৩০ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

35

 

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ৫৯৫ পিস ইয়াবা জব্দ সহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। আজ (৭ এপ্রিল) মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩ এর গাইবান্ধা ও দিনাজপুর ক্যাম্পের সদস্যরা গোবিন্দগঞ্জের দিনাজপুর হতে ঢাকাগামী মহাসড়কে যৌথভাবে তল্লাশি চৌকি বসিয়ে ঢাকাগামী নাবিল পরিবহন নামে একটি বাসের দুই যাত্রীর দেহ তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় মোড়ানো ৫৯৫ পিস ইয়াবা, মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৭২ হাজার টাকা জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মহারাজ মীর(৪৫) ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আরুয়া সোনাগাঁও গ্রামের সুলতান মীরের ছেলে আর সাহাদাত হোসেন(৩৬) দিনাজপুর জেলার কোতয়ালী থানার মাসিমপুর গ্রামের সামসুল আলমের ছেলে।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতার বিভিন্ন ব্যক্তিদের কাছে থেকে অবৈধ মাদকদ্রব্য কিনে গাইবান্ধা ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার আসামিগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে গ্রেফতারকৃতদের সহ জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা